না ফেরার দেশে চলে গেলেন এমপি গোলাম মোস্তফা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 13143

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (13143, 'post_views_count', '0')

0

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি গোলাম মোস্তফা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এবং গাইবান্ধা জেলার পুলিশ সুপার মাশরুকুর খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মাশরুকুর খালেদ বলেন, গোলাম মোস্তফা আহমেদ ঢাকার সিএমএইচে মারা গেছেন। তিনি গত এক মাস ধরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ ঢাকা থেকে গাইবান্ধায় এনে দাফন করা হবে। গত ১৮ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় গোলাম মোস্তফার মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী লোটন এন্টারপ্রাইজের বাসের সংঘর্ষ হয়। এতে গোলাম মোস্তফা মাথায় গুরুতর আঘাত পান। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আশঙ্কাজনক অবস্থায় এমপিকে ঢাকার আগারগাঁও নিউরো মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থার আরো অবনতি হলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এমপি লিটনের মৃত্যুর পর ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়। ওই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। এরপর ২২ মার্চের উপনির্বাচনে জয়ী হন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here