নারী ক্রিকেটারা এশিয়া জয় করলো

11
867

ডে টলাইন ২০ জুন। স্থান গণভবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফটোসেশনে বেজায় ব্যস্ত সালমা-জাহানারা। যেন তাদের এক মিনিটও ফুসরত নেই। একের পর এক ক্লিক। কখনও সেলফি। হাসিমুখে প্রধানমন্ত্রী তাদের সঙ্গ দিচ্ছেন, নিবিড় মমতায় কাঁধে হাত রাখছেন। এমন অভূতপূর্ব ক্যানভাস ভেসে উঠল। উৎসব-আয়োজন-সংবর্ধনায় আমন্ত্রিত জাতীয় দলের একঝাঁক নারী উচ্ছ্বাস-আনন্দে মাতোয়ারা হলেন।
ওই দিন সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণোচ্ছ্বল পরিবেশে সম্বর্ধিত করেছেন এশিয়া কাপ জয়ী নারী ক্রিকেট দলকে। এ সময় সালমা-জাহানারাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নারী ক্রিকেটারদের যে জয়যাত্রা শুরু হয়েছে, এ ধারা অব্যাহত রাখতে হবে।’

Advertisement

প্রথমবারের মতো এশিয়া কাপ জয় করায় নারী ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে ১০ লাখ টাকার চেক, বিশেষ নৈপুণ্যের জন্য ২৭ লাখ টাকাসহ মোট ২ কোটি টাকার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে নারী ক্রিকেটের জয়যাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের খেলাধুলার প্রতি আগ্রহের কথা তুলে ধরে সারাদেশে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেছে।’ নারীদের এ কীর্তিতে মেয়েদের মধ্যে ক্রিকেট আরও জনপ্রিয় হয়ে ওঠার পাশাপাশি দেশে খেলাধুলার প্রতি মেয়েদের অনুরাগ বাড়বে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেট খেলায় মেয়েদের পাওয়া কঠিন ছিল। খেলোয়াড় পাওয়া যেত না, রক্ষণশীল সমাজ, নানা দিক থেকে বাধা ছিল। আশার কথা, মেয়েদের ক্রিকেট দল তৈরি হয়েছে। তারা সাফল্য পাচ্ছে।’ ভবিষ্যতেও বাংলাদেশের নারী ক্রিকেটাররা তাদের সাফল্য অব্যাহত রাখবে-এমন আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এশিয়া কাপে যে নৈপুণ্য দেখিয়েছেন সেখান থেকে পিছু হটবেন না বলে আমি আশাবাদী। আগামী দিনগুলোতে যে কোনো প্রতিযোগিতায় বিজয় অর্জনে দৃঢ় সংকল্পবদ্ধ থাকবেন বলে আমি আশা করি।’ দলের এই সাফল্যে উল্লাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিজয়ে খেলোয়াড়রা উল্লাসিত হবে, তবে পরাজয়ে হতাশ হওয়া উচিত নয়। সরকার চায় দেশের তরুণ প্রজন্ম ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বক্ষেত্রে সাফল্যজনকভাবে এগিয়ে যাক।’ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বক্তব্য রাখেন। অনিন্দ্য আরিফ

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here