নারায়ণগঞ্জের সোনার গায়ে মেঘনা নদীর বালু অবৈধভাবে উত্তোলন করায় এগারো জনের কারাদণ্ড

0
768

জাকিয়া সুলতানা ঃ তারিখ ১৩ মার্চ ২০১৮ অপরাধ বিচিত্রা নারায়নগঞ্জের সোনার গাঁও উপজেলার আনন্দবাজার এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গত কাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এগারো জনকে আটক করেছে।এ সময় উপজেলা সহকারী (ভূমি ) বি এম রুহুল আমিন রিমন নিজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এগারো জনকে পনেরো দিন করে কারাদণ্ড দেয়।আরো জানা গেছে যে, একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র দীর্ঘ অনেক দিন যাবৎ এ অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জরিত বলে এলাকাবাসীর অভিযোগ ।

Advertisement

 

তাছাড়া দীর্ঘদিন ধরে আনন্দবাজার এলাকায় মেঘনা নদীর তীর ঘেষে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে গতকাল সোমবার উপজেলা সহকারী (ভূমি ) বি এম রুহুল আমিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে মনির হোসেন, হযরতআলী, সুমন মিয়া, শহিদুল্লাহ মিয়া, রাজু, রাসেল, কামাল, সোহাগ, সোহেল, সেলিম মিয়া ও জাহিদ মিয়াকে পনেরো দিনের কারাদণ্ড দিয়েছে।এদিকে ড্রেজারের কর্মরত শ্রমিকরা আটক হলেও দরা ছোঁয়ার বাহিরে আছে মূল অপরাধীরা তাদের অভিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। উপজেলার সহকারী রুহুল আমিন বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনের সঙ্গে জরিত এগারো জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেকে পনেরো দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বাকি আসামিদের খুঁজে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here