নাঙ্গলকোটে চিকিৎসকের অনৈতিক কর্মকান্ডের ছবি ফেসবুকে ভাইরাল

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 32389

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (32389, 'post_views_count', '0')

0

মো: আব্দুর রহিম বাবলু, কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পৌর সদরে অবস্থিত নাঙ্গলকোট আলট্রা মর্ডান হাসপাতালের সাবেক পরিচালক ও শেয়াহোল্ডার আব্দুল কুদ্দুস ভুঁইয়ার সাথে নাঙ্গলকোট হাসপাতালের নার্স ও স্টাফের সাথে অনৈতিক কর্মকান্ড ফেসবুকে ভাইরাল হয়েছে।

Advertisement

 

ছবিতে দেখে যাচ্ছে, হাসপাতালের একটি নার্স ও স্টাফের সাথে অন্তরঙ্গ অবস্থায় চেয়ারে বসে আছেন আর সে দৃশ্য সামনে কেউ একজন ক্যামেরাবন্দী করেছে।
জানা যায়, আব্দুল কুদ্দুস ভুঁইয়া নাঙ্গলকোট আলট্রা মর্ডান হাসপাতালে দীর্ঘ ৩ বছর যাবত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি এলাকায় সালিশদার হিসাবেও পরিচিত। আর এ সুযোগকে কাজে লাগিয়ে নানাভাবে তিনি হাসপাতালের স্টাফ,নার্স ও নারীদের জিম্মি করে রাখেন। তার এসব অপকর্ম সমাজের সামনে উঠে আসার পর হাসপাতাল পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে পরিচালক পদ থেকে অব্যহতি দিয়ে সদস্য হিসেবে রাখা হয়েছে বলে জানিয়েছে বর্তমান কর্তৃপক্ষ।তবে খুব শীঘ্রই তাকে সদস্য পদ থেকেও অব্যহতি দেয়া হবে বলে জানিয়েছে বর্তমান কর্তৃপক্ষ।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল কুদ্দুস ভুঁইয়া বলেন, সম্মান নষ্ট করার জন্য দুষ্টুমি করে তোলা এসব ছবি কিছু অসাধু মহল ভাইরাল করেছে। কোন নারী কেলেঙ্কারীর সাথে জড়িত নয় বলেও দাবি করেন আব্দুল কুদ্দুস ভুঁইয়া।
আলট্রা মর্ডান হাসপাতালের বর্তমান পরিচালক হূমায়ুন কবীর জানান, আব্দুল কুদ্দুস ভুঁইয়ার নারী ঘটিত এসব কুকর্মের পর্দা ফাঁস হওয়ার পর সবার সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতালের পরিচালক পদ থেকে সরিয়ে নেয়া হয়। তবে কারো ব্যক্তিগত অপকর্মের দায় হাসপাতাল কর্তৃপক্ষ নিবে না। হাসপাতালের কল্যাণে অচিরেই আব্দুল কুদ্দুসকে হাসপাতালের সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হবে বলেও জানান তিনি

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here