নাইক্ষ‌্যংছড়ি’র ঘুমধুমে ইয়াবা সহ যুবক আটক: পাচারকাজে ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

0
247

Advertisement

আব্দুল আলীম বাহাদুর, নাইক্ষ‌্যংছড়ি : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার অধিনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয় যাহার নং ঢাকা মেট্রো-চ ১৫-০২১৪।

বুধবার (১০ জানুয়ারি )আনুমানিক রাত ১১টা ২০ মিনিটের দিকে এস আই পাবেল মল্লিকের নেতৃত্বে এ এস আই সালা উদ্দিন (পিপিএম বার) সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহাতীত উক্ত নোহা গাড়ি থামিয়ে তল্লাশি করলে গাড়িতে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২হাজার পিস ইয়াবাসহ যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ।আটককৃত যুবক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব সাতঘরিয়া পাড়ার আব্দুল গফুরের ছেলে ফয়েজ উদ্দিন( ২১) বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় । আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধিন রয়েছে, তাছাড়া মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here