নাঃগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় নদীতে ডুবে সাংবাদিকের ছেলে সহ দুই কিশোরের মৃত্যু

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 50915

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (50915, 'post_views_count', '0')

0

এম. ডি অনিক: নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায় কিশোর গ্যাংয়ের হামলা থেকে বাঁচতে নদীতে ঝাপ দেয় দুই কিশোর৷ নিখোঁজের ৭ঘন্টা পর রাত সাড়ে ১১টায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷নিহত কলেজ ছাত্র নিহাদ (১৮) ও স্কুল পড়ুয়া ছাত্র জিসান (১৫)৷  বন্দরের নাজিম উদ্দিন খানের ছেলে ও বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খানের ভাতিজা নিহাদ কদমরসুল কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। বন্দর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম উদ্দিনের ছেলে জিসান বন্দরের বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র৷সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দরের ইস্পাহানী ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দুই কিশোর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷ এ সময় ঘাটের একটি নৌকায় ওঠে জিসান ও নিহাদ৷ কিশোর গ্রুপের একটি দল ওই নৌকাতে উঠলে ধাওয়া করে বিপক্ষ গ্রুপটিও নৌকাতে ওঠে৷

পরে নদীতে ঝাপ দেয় কিশোর দল৷ তাদের দেখাদেখি পানিতে ঝাপ দেয় নিহাদ ও জিসানও৷ অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও নিখোঁজ হয় নিহাদ ও জিসান৷ রাত সাড়ে ১১টার দিকে তাদের লাশ পাওয়া যায় নদীতে৷

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া জানান, বিকেলে একদল কিশোর অন্য দলকে ধাওয়া করে৷ সেসময় ওই দুই কিশোর ঘাটের একটি নৌকাতে দৌড়ে ওঠে৷ পরে সেখানেও এই কিশোর দল উঠলে ভয়ে তারা নদীতে ঝাপ দেয়৷ তখন নিখোঁজ হয় তারা৷

প্রাথমিক অবস্থায় এমনটা জানা গেছে৷ রাত সাড়ে ১১টার দিকে তাদের লাশ পাওয়া যায়৷ তদন্ত সাপেক্ষে অপরাধিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here