ধামরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যাক্তিকে অপহরণ করে হত্যার চেষ্টা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 2502

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (2502, 'post_views_count', '0')

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (2504) ORDER BY meta_id ASC

অজয় রায় ঃ ধামরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যাক্তিকে অপহরণ করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ১১ই মার্চ ২০১৭ ইং ধামরাই থানাধীন সুতিপাড়া বাসষ্টান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তির নাম মোঃ লিটন (৩৫), তিনি ধামরাই থানাধীন তেতুলিয়া গ্রামের জনৈক আব্দুর রহিমের

Advertisement

MG 05

ছেলে। দূর্বৃত্তরা তাকে অপহরনের পর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে চাপাতি দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করার পর তাকে মৃত ভেবে সুতিপাড়া বাসষ্টান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফেলে গেলে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে আহত লিটনের সাথে কথা বলে জানা যায়, গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন মৌচাক এলাকার ব্যবসায়ী জনৈক মোঃ আওয়ালের (৪৫) সাথে গত কিছুদিন যাবত লেনদেন সংক্রান্ত বিষয়ে লিটনের বিরোধ চলে আসছিল। সেই বিরোধ কে কেন্দ্র করে ঘটনার ২/৩ দিন আগে থেকে মোঃ আওয়াল মোবাইল ফোনে একাধীকবার লিটনকে প্রাননাশের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১১ই মার্চ সন্ধা ৭ টা নাগাদ ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যাক্তি লিটনকে ধামরাইয়ের জয়পুরা বাসষ্টান্ড থেকে জোর পূর্বক গাড়িতে তুলে নিয়ে হাত-পা বেধে এলোপাথারী কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় আহত লিটনের বাবা আব্দুর রহিম বাদী হয়ে মোঃ আওয়াল (৪৫) সহ অজ্ঞাতনামা ৫ জনকে আসামী করে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে অভিযুক্তদের বিরূদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।”

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here