ধামরাইয়ে ক্ষমতার দাপটে পিকআপ ভ্যান আটক করে দারোগার ঘুষ আদায়ের চেষ্টা

0
1112

ধামরাই প্রতিনিধী : ঢাকার ধামরাইয়ে গরু বহনকারী পিকআপ ভ্যানের ড্রাইভারকে থানায় ডেকে নিয়ে দারোগা পিকআপ ভ্যানটি আটক করে টাকা আদায়ের জন্য চাঁপ সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে ।
জানাগেছে, ধামরাই উপজেলার দেপশাই গ্রামে মুক্তার হোসেনের বাড়ী থেকে সোমবার সকাল সাড়ে ৭ টার সময় ভাসানী ( ৪০ ) ৬টি গরু ও একটি ছাগল নগদ টাকায় ক্রয় করেন। ড্রাইভার লিটনের পিকআপ ভ্যান ঢাকা মেট্রো-ন ১৭-২১০৯ সহ আর ও একটি পিকআপ ভ্যান দিয়ে গরু গুলি বাথুলী হাটের উদ্দেশ্য নিয়ে আসে। এদিকে গরু বিক্রেতা সুচতুর, অতিলোভী মুক্তার হোসেন এলাকার কুচক্ররী মহলের পরামর্শে ধামরাই থানায় ভাসানী সহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে ধামরাই থানায় একটি মিথ্যা কাক্লনিক মামলা দায়ের করে মামলা নং-২৪ তাং২৩-৯-২০ ।

Advertisement

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আরাফাত উদ্দিন ক্ষমতার দাপট দেখিয়ে পিকআপ ভ্যানের ড্রাইভার লিটনকে থানায় ডেকে নিয়ে গাড়ীটি আটক করে ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন বলে অভিযোগ উঠেছে । ওই পিকআপ ভ্যানটি বিগত ৯ দিন ধরে মামলা ছাড়াই থানায় আটক রেখেছে । দারোগা ড্রাইভার লিটনকে নানা ভাবে হয়রানী ও ভয়ভিতী প্রদর্শন করছে ।


এ ব্যাপারে ধামরাই থানার এস আই আরাফাত উদ্দিনের সাথে এ প্রতিবেদকের আলাপ হলে তিনি তার বিরুদ্বে অভিযোগ গুলি অস্বীকার করেন ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here