ধামইরহাটে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে টানা ৩য় বার সভাপতি বকুল-সম্পাদক শাহজাহান

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 78321

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (78321, 'post_views_count', '0')

0

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে টানা ৩য় বারের মত বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ধামইরহাট উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় শিক্ষক নেতা আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সদালাপি ব্যক্তিত্ব মো. শাহজাহান কবির।

Advertisement

বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের উপস্থিতিতে ৩শত শিক্ষকের কন্ঠভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

২২ ফেব্রুয়ারী দুপুর ২ টায় ধামইরহাট উপজেলা পরিষদ হলরুমে নওগাঁ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে কণ্ঠভোটে ৩য় বারের মত আবু ইউসুফ বদিউজ্জাামান বকুল সভাপতি ও শাহজাহান কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটির গঠন করে জেলা কমিটিতে প্রেরণ করা হবে বলে জানান প্রধান শিক্ষক আবু সালেহ।

নব-নির্বাচিত সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির পৃথক বক্তব্যে জানান, ‘শিক্ষকতার চাকুরীকালীন সময় ধামইরহাট তথা শিক্ষক সমাজের কল্যাণে আমরা নিজেদের উৎস্বর্গ করে দিতে চাই।’ ধামইরহাট প্রাথমিক শিক্ষার কর্ণধার ও উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম জানান, নতুন কমিটি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here