ধানক্ষেতে মিলল নারী শ্রমিকের লাশ

0
494

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ধানক্ষেত থেকে হাসনা আক্তার (৩০) নামে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

 

সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ উত্তরপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ধানক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত হাসনা আক্তার উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের নুরুল ইসলামের মেয়ে। নিহতের বাবার বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) রাজিব কুমার সাহা জানান, গত ৮ বছর আগে একই ইউনিয়নের জাম্বুরিরটেক গ্রামের আমজাদ আলীর ছেলে কফিল উদ্দিনের সঙ্গে হাসনার বিয়ে হয়। তাদের সংসারে মেঘলা নামে ৫ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। তবে গত ২ বছর ধরে হাসনা কেওয়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় পারটেক্স গার্মেন্টসে চাকরি করত। তিনি আরও জানান, সোমবার সকালে ওই ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here