ধষিতা চাই স্বামীর অধিকার শিশু রবিউল চাই পিতার পরিচয় লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার আসামী তিন বছরেও ধরা ছোঁয়ার বাহিরে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28588

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28588, 'post_views_count', '0')

0

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের দিন মজুর অজিউল্যার স্বামী পরিত্যাক্ত মেয়ে পারভিন আক্তার (২৩) কে ধর্ষণ করার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত অলিউল্যার ছেলে আব্দুল মান্নানের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পারভিন আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা নং- ১০০/১৬ ও কমলনগর থানায় জি আর মামলা নং- ৮৬/১৫ মামলা দায়ের করে। আদালত মামলা টি আমলে নিয়ে অভিযুক্ত মান্নানের বিরুদ্ধে গত ২৫/০৭/১৬ ইং তারিখে গ্রেফতারী পরোয়ানা জারি করে । গ্রেফতারী পরোয়ানা জারির র্দীঘ তিন বছরেও তাকে গ্রেফতার করেনি বলে অভিযোগ উঠেছে কমলনগর থানা পুলিশের বিরুদ্ধে। আদালত ধর্ষক মান্নান কে গ্রেফতার করার জন্য বার বার পরোয়ানা জারি করলেও কোন অদৃশ্য কারনে পুলিশ তাকে গ্রেফতার করছেনা এমন প্রশ্ন তুলছেন ভিকটিমের পরিবার ও সচেতন মহল। মন্নান এমপি’র লোক পরিচয় দিয়ে থানার দালালী সহ থানায় নিয়মিত যাতায়াত করে আসছে বলে অভিযোগ রয়েছে। ধর্ষণ মামলার ওয়ারেন্ট ভোক্ত আসামী হয়েও কি করে মন্নান এলাকায় প্রকাশ্য চলা ফেরা ও রাজনৈতিক বিভিন্ন সভা সমাবেশে অংশ গ্রহন করছে এমন প্রশ্নও রয়েছে ভোক্তভোগী পরিবার ও সচেতন মহলের।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, চর জাঙ্গালীয়া গ্রামের হাসেমের বাপের বাড়ির অজিউল্যার স্বামী পরিত্যাক্ত মেয়ে পারভিন আক্তার (২৩) কে একই গ্রামের নবীর বাপের বাড়ির মৃত অলিউল্যার ছেলে আব্দুল মান্নান গত ৩/১/২০১৫ইং তারিখ শনিবার আনুমানিক রাত ১ ঘটিকায় ও ৮/১/২০১৫ ইং বৃহস্পতিবার আনুমানিক রাত ১২ ঘটিকার সময় ভি জি এফ (দুই বছর)মেয়াদী কার্ড করে দেওয়ার কথা বলে ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ফলে ভিকটিম গর্বভতী হয়ে পড়ে এবং গত ৮/১২/১৫ইং তারিখে একটি ছেলে সন্তানের জম্ম দেয়। বর্তমানে ছেলেটির বয়স প্রায় ৩ বছর। উক্ত ঘটনায় অভিযুক্ত মান্নানের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু ট্রাইব্যুানালে মামলা নং- ১০০/১৫ ও কমলনগর থানায় জি আর মামলা নং- ৮৬/১৫ মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় আদালত একাধিক বার গ্রেফতারী পরোয়ানা জারি করেন। কিন্তু অদ্ধবধি আসামী কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভিকটিম ও তার পরিবার সূত্রে জানা যায়, মামলা করার পর থেকে ধর্ষক মন্নান ও তার পরিবারের লোক জন আমাকে ও আমার পরিবার কে মামলা তুলে নেওয়ার জন্য বার বার চাপ দিয়ে আসছে। ধর্ষণের ফলে জম্ম নেওয়া ভিকটিমের শিশু সন্তান রবিউল কে অপহরণ করবে বলে হুমকি ধমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে মন্নান আমাদেরকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। সে এমপির লোক বলে এলাকায় পরিচয় দেয়। তার ভয়ে আমরা বাড়িতেও থাকতে পারিনা । বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্ত আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করলে তিনি ধর্ষণের বিষয় টি এড়িয়ে গিয়ে বলেন, আমি এলাকায় র্দীঘ দিন থেকে রাজনীতি করে আসছি, বর্তমানে চর জাঙ্গালীয়া ইউনিয়নের কৃষকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, আপনারা জানেন রাজনীতি করতে গেলে কিছু ভূল হয়। গত ২০১৪/১৫ সালে বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় আব্দুল্যাহ আল মামুন আমাকে ডেকে হাফিজিয়া এলাকায় বিএনপি- জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিতে বললে আমি এলাকায় তাদের প্রতিহিংসার শিকার হই। এবিষয়ে জানতে চাইলে কমলনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: ইকবাল হোসেন বলেন, মান্নান সম্পর্কে আমরা অবগত আছি তাকে গ্রেফতার করতে সর্বাত্বক চেষ্টা চলছে।সে অতিতে এলাকায় আসলেও বর্তমানে গা ঢাকা দিয়েছে ,এলাকায় আসা মাত্র তাকে গ্রেফতার করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here