ধর্ষণের বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদে ডিএমপি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 4433

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (4433, 'post_views_count', '0')

0

রাজধানীতে দুই তরুণী ধর্ষণের মামলা স¤পর্কে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দেয়া বক্তব্যে তিনি বলেন, ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার এক মাস পরও পুলিশ কিছু জানল না, তারা কোনো কিছুই করতে পারল না, তাহলে পুলিশের প্রয়োজনটা কি আমাদের জন্য? ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার এ বক্তব্যের প্রতিবাদ জানায়। বুধবার ডিএমপি মিডিয়া থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদে ডিএমপি জানায়, ধর্ষণের ঘটনাটি দীর্ঘ ৩৭ দিন পর থানাকে অবহিত করায় ঘটনার সত্যতা ও বাস্তবতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয়। আইনের মূল নীতি হচ্ছে প্রকৃত অপরাধীর শাস্তি দেয়ার পাশাপাশি নিরপরাধ কোনো ব্যক্তি যাতে শাস্তি না পায় বা হয়রানি না হয় তার নিশ্চয়তা বিধান করা। ফৌজদারি কার্যবিধি আইনের আলোকেই মামলা রুজু বিলম্বের কারণ এবং ঘটনাটির বাস্তবতা ও সত্যতা স¤পর্কে প্রাথমিক তদন্তের প্রয়োজনীয়তা দেখা দেয়। বনানী থানা পুলিশ প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ৬ মে মামলা রুজু করে। পরে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। ইয়াবা হেরোইন-গাঁজাসহ গ্রেফতার ৪৩ : রাজধানীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের তত্ত্বাবধায়ক ফজলুল হক খান জানান, গতকাল দুপুরে বংশাল এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ১ লাখ ১৮ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছে- বাপ্পি, কল্লোল ও ফয়সাল। তাদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করা হয়েছে। এদিকে ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৪২৫ গ্রাম ৮১৫ পুরিয়া হেরোইন, ১১ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here