দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহাগ হোসেন নামে এক যুবক খুন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27426

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27426, 'post_views_count', '0')

0

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহাগ হোসেন নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার মধ্যরাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কাজীপাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

Advertisement

তবে কারা কী কারণে তাকে খুন করেছে তা এখনও জানা যায়নি। নিহতের ভাই সমরাজ সাংবাদিকদের জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কাজীপাড়া আমতলায় মনি নামে এক ব্যক্তির বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা সোহাগকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার আগেই সোহাগের মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক জানান, রাত পৌনে একটার দিকে সোহাগকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছিল। যশোর কোতয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই শাহাজুল সোহাগ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here