ইয়াছিনুর রহমান(সংবাদদাতা,মৌলভীবাজার): প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করছি । দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, যারা ভূমি ও গৃহহীন তাদের মুখে হাসি ফোটাতে সরকার ভূমি ও গৃহ নির্মাণ করে দিচ্ছে । দেশের অসহায় ও দরিদ্র মানুষদের জুড়ী উপজেলার ১৫১০ জনকে ভিজিডি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩০ কেজি করে পুষ্টি চাল, ৯৬৩ জন দরিদ্র মাকে মাতৃত্বকালীন মাসিক ৮০০ টাকা হারে ভাতা কার্ড ও পরিবেশ মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়। করোনায় যখন সারা বিশ্বের উন্নয়ন বন্ধ রয়েছে ঠিক তখনও বাংলাদেশে উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে।
এসময়ে সকল জনসাধারণকে সরকারের দেওয়া বিনামূল্যে করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান তিনি।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সরকারি বিভিন্ন ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সুজাউদ্দৌলার সঞ্চালনায় ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী,জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম,গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন,পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির দারা, জুবের হাসান জেবলু,জাহাঙ্গীর আলম, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলাদ চৌধুরী,
উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা যুবলীগ যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, সহ-সম্পাদক সাইফুর রহমান, দৈনিক সকালের খবরের প্রতিনিধি মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল,সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জল, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান সহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে পরিবেশ ও বনমন্ত্রী জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজমুল ইসলাম মাস্টারের কবর জিয়ারত করেন, অত্যাধুনিক চারতলাবিশিষ্ট জেলা পরিষদের বাস্তবায়নে ডাকবাংলোর শুভ উদ্বোধন করেন ও বিকালে জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মাস্টারের স্মরণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

