তৃতীয় সংসারে প্রথম সন্তানের মা হলেন অপি করিম

0
1395
অপি করিম

নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিমের সংসারে এলো নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অপি। বিষয়টি নিশ্চিত করছেন নির্মাতা অমিতাভ রেজা। হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৫১ মিনিটে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে। অপি করিম এখন স্কয়ার হাসপাতালেই আছেন। প্রসঙ্গত, ভালোবাসার স্রোতে ভেসে ২০১৬ সালের ঈদের দিন অনেকটা গোপনেই বিয়ের পিঁড়িতে বসেন অপি করিম ও এনামুল করিম নির্ঝর। এটি ছিল অপি করিমের তৃতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালের ২৭ অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপির বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে। ২০১১ সালের দিকে চার বছরের সেই সংসারে বিচ্ছেদ ঘটে।

Advertisement

তার সঙ্গে বিচ্ছেদের পর ওই বছরই নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে বিয়ে করেন এ অভিনেত্রী। কিন্তু সেই সংসারও টেকেনি বেশি দিন। এরপর নির্মাতা এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন অপি

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here