সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে দৈনিক মানবজমিন প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়াকে দুইটি মোবাইল নাম্বার থেকে ফোন করে হাত-পা ভেঙ্গে প্রাণনাসের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ প্রেক্ষিতে সাপ্তাহিক পত্রিকা পরিষদের মহাসচিব তিব্র নিন্দা ও হ্রমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তি দাবি করেছেন। এঘটনার প্রেক্ষিতে ওই সাংবাদিক বাদী হয়ে গতকাল বিকাল ৫টায় থানায় সাধারণ ডায়রী নং-৯৭৪ দায়ের করেছেন। হুমকিদাতা সন্ত্রাসীদের মোবাইল নাম্বারগুলো হল- ০১৭৮৬-৮০৬৩৬৫ ও ০১৬২০-৪৬১৭৭২। দায়েরকৃত ডায়রী সূত্রে জানাযায়, অজ্ঞাত সন্ত্রাসীরা সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়ার ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন করে পরিচয় না দিয়ে তার হাত-পা ভেঙ্গে হত্যা করাসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করে। হুমকি দেওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের অবস্থান তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী ও বাদাঘাট বাজার জানিয়েছে। আসামীদের দেওয়া হুমকি ওই সাংবাদিকের মোবাইল ফোনে রেকর্ড করা হয়েছে। এব্যাপারে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, শীগ্রই এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাহিরপুরে সাংবাদিককে হুমকি সাপ্তাহিক পত্রিকা পরিষদের নিন্দা
Advertisement
Advertisement
