তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করলেন সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলি মানিক

0
715

জনপ্রিয় টিভি চ্যানেল সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান ও সিটিজি ক্রাইম নিউজ এর প্রকাশক আজগর আলি মানিক ঢাকায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন । এসময় সিটিজি ক্রাইম টিভির বিভিন্ন কর্মকান্ড মন্ত্রীকে অবহিত করেন এবং সহযোগীতা কামনা করেন । মন্ত্রী বলেন বর্তমান ডিজিটাল বাংলাদেশ বিশ্বনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান । তাই এখন অনলাইন পত্রিকা , অনলাইন টেলিভিশন মূহুর্তের মধ্যে যে কোন সংবাদ বা প্রতিবেদন মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে ।

Advertisement

যা বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি উজ্বল হচ্ছে । মন্ত্রী বলেন সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী খুব আন্তরিক । তাই সাংবাদিকদের কল্যানের জন্য তিনি বিশ কৌটি টাকার অনুদান দিয়েছেন । সিটিজি ক্রাইম টিভির কার্যক্রমের তিনি প্রশংসা করেন এবং সহযোগীতার আশ্বাস দেন । এসময় সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলি মানিক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ব্যাস্ত সময় থেকে কিছু সময় দেয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন বর্তমান সরকারের উন্নয়নের সব কর্মকান্ডের সাথে সিটিজি ক্রাইম টিভির সাংবাদিক কলাকুশলীরা কাজ করে যাবে এবং বস্তনিষ্ঠ ও সঠিক সংবাদ প্রকাশ করার প্রত্যয় ব্যাক্ত করেন ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here