ঢাকায় ধামরাইয়ে গৃহবধুর আত্নহত্যা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 64778

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (64778, 'post_views_count', '0')

0

 নিহতের নাম প্রিয়া আক্তার (২২)। সে ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।বুধবার (১২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।নিহতের শশুরবাড়ির লোকজন জানায়, মঙ্গলবার (১১জানুয়ারি) রাতে স্বামী-স্ত্রী দুজন এক সাথে খাবার খেয়ে ঘুমাতে যায়। পরে ভোর রাতে হঠাৎ নিহতের স্বামী সোহেলের ঘুম ভাঙলে প্রিয়াকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তখন তার চিৎকারে পাশের বাড়ি থেকে সোহেলের দাদি ও চাচি এগিয়ে এসে প্রিয়াকে নামিয়ে আনে। তাদের ভাষ্যমতে তখনও প্রিয়ার হাত-পা নড়ছিল। কিন্তু চিকিৎসকের কাছে নেয়ার আগেই সে মারা যায়।

Advertisement

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতর মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং কি কারনে সে আত্মহত্যা করেছে সেটিও তদন্ত করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here