ডেমরায় ভুমিদস্যুদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 65527

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (65527, 'post_views_count', '0')

0

ডেমরা প্রতিনিধিঃ রাজধানীর ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর এলাকার গরীবেনেওয়াজ মসজিদ সংলগ্ন স্থানে মোসাম্মত রেশমা আলী নামক একজন অসহায় নারীর ৩ কাঠা জমি অবৈধভাবে দখল করে নিতে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করেছে একটি প্রভাবশালী ভুমিদস্যু চক্র।চক্রটি সন্ত্রাসীদের সাথে নিয়ে গত ২২ জানুয়ারী  কয়েক দফায় রেশমা আলীর ক্রয়কৃত দখলীয় নির্মানধীন বাড়িতে অবৈধ জনতাবদ্ধ হয়ে  প্রবেশ করে বাউন্ডারী ওয়াল ভাঙচুর করে এবং লোহারগেট ভেঙ্গে নিয়ে যায়।এসময় ভাঙচুর ও লুটপাটে বাধা দেয়ায় সন্ত্রাসীরা রেশমা আলীর বৃদ্ধ পিতা আলী আকবর এবং ভাই মামুন কে লোহার শাবল দিয়ে আঘাত করে মারাত্বক জখম করে আহত করে।

Advertisement

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে আলী আকবর বাদী হয়ে ডেমরা থানায় একটি অভিযোগ দেন।অন্যদিকে  বাদীর পরিবারের লোকজনকে আসামী করে মিথ্যা অভিযোগ এনে ডেমরা থানায় একটি মামলা করেছে সন্ত্রাসীও ভুমিদস্যুরা।এ বিষয়ে সংবাদ কর্মীদের ভুক্তভোগী রেশমা আলী জানায়,”ডেমরা থানাধীন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ৬৭ নং ওয়ার্ড জোকা মৌজাস্থিত সিএস,এসএ -১৩৫,আরএস-৯১,মহানগর জরিপ  নং-৩১৪১,দাগে ৭২৫ অযুতাংশ জমির ক্রয়কৃত মালিক এবং নামজারীমুলে ভোগদখল করে আসছিলাম এমতবস্থায় স্থানীয় ভুমিদস্যু মোস্তফা পিতাঃ-আব্দুল লতিফ  তার ছোটবোন সুমা আক্তার ও ঝুমা আক্তার এলাকার সন্ত্রাসীদের নিয়ে আমার জমিতে প্রবেশ করে গত ২৬/ডিসেম্বর ২০২১ তারিখে গাছ কাটে,এ বিষয়ে ডেমরা থানায় ১ জানুয়ারী সাধারন ডায়েরী করি যার নং-৪৪,ডেমরা থানার এসআই আব্দুল মোনায়েম বিষয়টি তদন্ত করেন।এরপর গত ২২ জানুয়ারী ২০২২ তারিখে আমার জমিতে একই ব্যাক্তিরা অবৈধ জনতাবদ্ধ হয়ে  প্রবেশ করে বাউন্ডারী ওয়াল ভাঙচুর করে এবং লোহারগেট ভেঙ্গে নিয়ে যায় এবং আমার বাবা ও ভাইকে মারধোর করে রক্তাক্ত জখম করে।আমার পিতাকে ঐ ঘটনায় বাদী করে ডেমরা থানায় অভিযোগ দিলেও কোন আসামীর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হয়নি।

পরে আমি জানতে পারি তারা আমাদের নামে ডেমরা থানায় মারপিটের মিথ্যা অভিযোগ এনে মামলা দিয়েছে।আমরা একটি অসহায় পরিবার।আমার স্বামী প্রবাসে চাকুরী করে।বর্তমানে আমরা ভুমিদস্যুদের অত্যাচারে প্রবাসী স্বামীর টাকায় ক্রয়কৃত সম্পত্তি হতে বঞ্চিত হবার আশংকা নিয়ে দিনতিপাত করছি।আমাদের অসহায় পরিবারটির বিষয়ে হস্তক্ষেপ করতে মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্সন করছি।এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করছি বিষয়টি আমলে নিয়ে ভুমিদস্যুদের ব্যাপারে পদক্ষেপ গ্রহন করার”।

অন্যদিকে সরেজমিনে বক্সনগর এলাকায় গিয়ে গরীবেনেওয়াজ মসজিদের সামনে কয়েকজনের সাথে কথা বলে জানাগেছে,মোস্তফা,সুমা ও ঝুমা  সন্ত্রাসীদের সহায়তা নিয়ে মিথ্যা মামলা হামলা করে অসহায় রেশমা আলীর সম্পত্তি গ্রাস করতে উঠে পড়ে লেগেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here