ডিভাইস ক্যামেরা দিয়ে নগ্ন ভিভিও ধারণ করে ব্লাকমেইলের চেষ্টা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 48852

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (48852, 'post_views_count', '0')

0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপনে ইলেকট্রনিক্স ডিভাইস ক্যামেরা দিয়ে নগ্ন ভিভিও ধারণ করে ব্লাকমেইলের চেষ্টায় সজিব নামে এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ফেব্রুয়ারী সোমবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকায় ঘটে এ ঘটনা।

Advertisement

ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই আবুল কালাম আজাদ জানান, চারিতালুক এলাকায় এক গৃহবধূর গোসল করার দৃশ্য ভিডিও ধারন করে ব্লাকমেইল করার উদ্দেশে বাথরুমের ভেন্টিলেটারের মধ্যে গোপনে ইলেকট্রনিক্স ডিভাইস ক্যামেরার সাহায্যে অজ্ঞাত কেউ ভিডিও ধারণ করে।

সোমবার দুপুরে গৃহবধূ গোসল করার সময় ভেন্টিলেটারের দিকে তাকিয়ে সেই ডিভাইসটি দেখে ফেলে। পরে ডিভাইস থেকে মেমোরি কার্ড খুলে মোবাইল ঢুকিয়ে দেখেন এতে তার গোসলের নগ্ন ভিডিও ধারণ করা হয়েছে। পরে গৃহবধূ বিষয়টি তার পরিবারের লোকজনের সাথে আলাপ করে তাদের পরামর্শক্রমে ডিভাইসটি একই জায়গায় রেখে দেন।

সোমবার সন্ধ্যার পর একই এলাকার ইমারতের ছেলে লম্পট সজিব সেটি নিতে আসলে গৃহবধূর পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ অভিযুক্ত সজিবকে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় রাতেই উক্ত গৃহবধূ রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সজিব ডিভাইস দ্বারা ভিডিও করার কথা স্বীকার করে জানান গৃহবধূকে ব্লাকমেইল করে অসৎ উদ্দেশ্য হাসিল করতেই সে এ কাজ করেছে।

রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান বলেন, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here