ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

0
606

মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ট্রাকচাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যাংক কর্মকর্তার নাম গোলাম মোস্তাফা (৫০)।

Advertisement

তিনি ঢাকা সোনালী ব্যাংকের এমএলএস পদে কর্মরত ছিলেন। এ ব্যাপারে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রকিব জানান, স্থানীয় একটি বাস থেকে মহাসড়কের আনারপুর এলাকায় নেমে রাস্তা পার হতে গেলে একটি ট্রাক গোলাম মোস্তাফাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও পালিয়ে যায় চালক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here