টেকনিক্যালে সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপ

0
615

রাজধানীর টেকনিক্যালে রহিমা বেগম (৩৫) নামে এক নারীকে এসিডে ঝলসে দিয়েছে তার সাবেক স্বামী আব্দুল আলী (৫০)।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রহিমা বেগমের স্বজন মিরাজ জানান, আজ সকালে টেকনিক্যালের একটি হাসপাতালে কর্মরত ছিলেন রহিমা। কাজ শেষে বাসায় ফেরার পথে তার সাবেক স্বামী এসিডে ঝলসে দেয়। রহিমার মুখে-পিঠে ও হাতে এসিডে ঝলসে যায়।

তিনি আরও জানান, তাদের ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে ঝগড়া লেগেই থাকতো। তিন মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়।

মিরাজ জানান, দিনাজপুরের বিরল উপজেলার মউসির আলীর মেয়ে রহিমা। বর্তমানে কল্যাণপুরের নতুন বাজার এলাকায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, রহিমার শরীরে ১২ শতাংশ পুড়ে গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here