জোড়া অ্যাওয়ার্ড মেসির হাতে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 13169

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (13169, 'post_views_count', '0')

0

বার্সেলোনা তারকা লিওনেল মেসি জোড়া অ্যাওয়ার্ড জয় করলেন। সোমবার রাতে বার্সেলোনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মেসির হাতে পিচিচি এবং ডি স্টেফানো অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। গত মৌসুমের লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি ট্রফি পান কিং লিও। অন্যদিকে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার ভোটে লা লিগার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মেসির হাতে

Advertisement

ওঠে ডি স্টেফানো অ্যাওয়ার্ড। কয়েকদিন আগেই ইউরোপিয়ান গোল্ডেন শু অ্যাওয়ার্ড জেতেন মেসি। এরপর হাতে এলো জোড়া পুরস্কার। স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সেলোনা। যদিও লস ব্লাঙ্কোসদের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে কাতালানরা। শনিবারের এল ক্লাসিকোকে রিয়ালকে হারাতে পারলে শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বার্সা। জোড়া অ্যাওয়ার্ড জয়ের পর উচ্ছ্বসিত মেসি বলেছেন, ‘আমি এর আগে কয়েকটি এই পুরস্কার জিতেছি। এর আগের ট্রফিগুলো ছিল বেশ বড় এবং ভারি। আবার এটি জিততে পেরে আমি আনন্দিত এবং এই স্বীকৃতির জন্য মার্কাকে ধন্যবাদ দিতে চাই।’ রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিততে পারলে সেটি শিরোপা জয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা হবে বলে মনে করেন মেসি, ‘এটি জিততে পারা হবে বেশ গুরুত্বপূ্র্ণ। এটি সব সময়ই স্পেশাল ম্যাচ। রিয়াল মাদ্রিদ, তাদের স্টেডিয়াম…এমন ম্যাচে জয় পাওয়াটা সব সময়ই বাড়তি সুবিধা।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here