জেনে নিন সুস্বাস্থ্যের জন্য মাশরুম এর উপকারিতা

0
826

মজাদার খাবার উপাদান মাশরুম পুষ্টিগুণের দিক থেকেও অনন্য। স্বল্প ক্যালোরি ও প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায় মাশরুম থেকে। এছাড়া মাশরুমে থাকা জিঙ্ক ও পটাসিয়ামও জরুরি সুস্থতার জন্য।

Advertisement

 

চলুন জেনে নেয়া যাক মাশরুমের আরো কিছু উপকারীতা-

# আঁশজাতীয় খাবার মাশরুম কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে সুস্থ রাখে শরীর। কোলেস্টেরলের পাশাপাশি শরীরের অতিরিক্ত মেদও দূর করে এটি। নিয়মিত মাশরুম খেলে তাই স্ট্রোকের ঝুঁকি কমে।

# মাশরুমে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁতের সুরক্ষা নিশ্চিত করে।

# মাশরুমে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ফাঙ্গাল ও প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি-ও পাওয়া যায় মাশরুম থেকে যা সুস্থ রাখে শরীর।

# রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে মাশরুম। এতে খুব অল্প পরিমাণে কার্বোহাইড্রেট ও ফ্যাট রয়েছে। ফলে ডায়াবেটিক রোগীরা খেতে পারেন নিশ্চিন্তে।

# আঁশজাতীয় মাশরুম খাবার দ্রুত হজমে সাহায্য করে।

# মাশরুমে চর্বিজাতীয় উপাদান নেই বললেই চলে। উপরন্তু আঁশের কারণে এটি খেলে অনেকক্ষণ ক্ষুধা লাগে না। তাই ডায়েট চার্টে মাশরুম রাখা জরুরি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here