জানুন যে অভ্যাসে বুড়ি অল্প বয়সেই

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 12517

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (12517, 'post_views_count', '0')

0

কোন মানুষই চিরকাল তার যৌবন ধরে রাখতে পারে না। নির্দিষ্ট একটা বয়স পার হলেই ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এর মধ্যে অন্যতম হলো ত্বকে বলিরেখা পড়া, চামড়া ঝুলে পড়া, ত্বক কুঁচকে যাওয়া প্রভৃতি। তবে অনেকেই আছেন যারা নির্দিষ্ট সময়ের আগেই বুড়িয়ে যান। দৈনন্দিন জীবনের কিছু বদঅভ্যাসই কিন্তু বয়সের আগেই বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী। আসলে নিজের দোষে তারুণ্যেই ত্বকে বয়সের ছাপ পরে। এক্ষেত্রে কুড়িতেই বুড়িয়ে যাওয়া রোধে যেসব অভ্যাস থেকে নিজেকে বিরত রাখবেন।

Advertisement

ধূমপান

যাদের ধূমপানের অভ্যাস আছে তাদের ত্বকে দ্রুত বলিরেখা পরে। গবেষণায় দেখা গেছে, যারা ধূমপান করে তাদের ত্বকে অন্যদের চাইতে তাড়াতাড়ি বলিরেখা পরে যায়। তাই ত্বক ভালো রাখতে ধূমপান ত্যাগ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অতিরিক্ত মিষ্টি খাবার

মিষ্টি আপনার খুব প্রিয় হয়ে থাকলে দুঃসংবাদ। কেননা অতিরিক্ত মিষ্টি খাবার খেলে ত্বকে দ্রুত বলিরেখা পরে। তাই ত্বকের যৌবন ধরে রাখতে মিষ্টি খাবার পরিহার করুন।

কোল্ড ড্রিঙ্কস ও মদ্যপান

অনেকেই আছেন যারা গরমে রেহাই পেতে কিছুক্ষণ পর পরই কোল্ড ড্রিঙ্কস পান করেন। যাদের অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যাস আছে তাদের ত্বকে দ্রুত বলিরেখা পরে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার মদ্যপানের নেশা থাকলেও ত্বক দ্রুত বুড়িয়ে যায়।

চুইংগাম

মুখে সারাক্ষণ একটি চুইংগাম রাখার অভ্যাসটা অনেকেরই আছে। কিন্তু নিয়মিত চুইংগাম খাওয়ার অভ্যাস থাকলে চোয়াল ও থুতনির আশে পাশের ত্বকে খুব দ্রুত বলিরেখা পরে।

ঠিকমতো মেকআপ না তোলা

কোথাও বেড়াতে গেলে তো একটু মেকআপ করতেই হয়। কিন্তু মেকআপ করার পর সেটা ঠিকমতো তোলা না হলে ত্বকে বলিরেখা পরে। তাই মেকআপ করলে সেটা তোলার ব্যাপারেও যত্নশীল হোন।

ত্বক টানা

গাল ধরে টানাটানি, হাত দিয়ে বসা, ত্বকে অতিরিক্ত হাত দেওয়া ইত্যাদি অভ্যাস গুলো ত্বকে বলিরেখা ফেলে দেয়। তাই ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করতে অতিরিক্ত হাত দেওয়ার অভ্যাস বন্ধ করুন।

সানস্ক্রিন না লাগানো

অনেকেই সানস্ক্রিন লাগানোটাকে খুব বেশি জরুরী মনে করেন না। কিন্তু সানস্ক্রিন না লাগিয়ে রোদে বের হলে ত্বক খুব তাড়াতাড়ি বুড়িয়ে যায়। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকে বলিরেখার সৃষ্টি হয়। তাই রোদের তাপে বের হওয়ার আগে ত্বকে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নেওয়া উচিত।

গালের উপর ভর দিয়ে ঘুমানো

রাতে আরাম করে ঘুমাতে গিয়ে ডান কাত কিংবা বাম কাতে ঘুমান অনেকেই। কিন্তু গালের উপর ভর দিয়ে ঘুমাতে ঘুমাতে খুব তাড়াতাড়িই ত্বকে বলিরেখা পরে যায়। কাজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে চিত হয়ে শোয়ার অভ্যাস করুন অথবা শার্টিন কাপড়ের বালিশের কভার ব্যবহার করুন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here