জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 61108

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (61108, 'post_views_count', '0')

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (61110) ORDER BY meta_id ASC

ইমদাদুল হক(আশুলিয়া প্রতিনিধি): ঢাকার সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

Advertisement

শনিবার (২৬ জুন) সকাল ১১ টায় সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নতুন সেনাপ্রধান। এ সময় তাকে বরণ করে নেন সাভার সেনানিবাসের ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি বীর শহীদদের সম্মানে সালাম প্রদর্শন করেন। এ সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
পরে সেনাপ্রধান জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সকাল সোয়া ১১ টার দিকে সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

প্রসঙ্গত,গত বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here