ছুরিকাঘাতে কলেজছাত্রকে হত্যা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29444

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29444, 'post_views_count', '0')

0

পাবনা শহরে মোবাইলফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আহমেদ মিশকাত মিশু (২৪)।

Advertisement

 

তিনি পাবনা পৌর শহরের শিবরামপুর মহল্লার বাসিন্দা ও পাবনা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার ছেলে। মিশু পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র ছিলেন। পারিবারের লোকজন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে পাবনা শহরের রাধানগর এলাকায় প্রাইভেট পড়াতে যান মিশকাত মিশু। এ সময় তাকে মোবাইলফোনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ভিতরে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মিশুকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। মিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে জিম (২৩) নামের একজনকে আটক করা হয়েছে। নিহতের মাথা ও পিঠে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here