চৌমুহনী পৌরসভায় পুনরায় আ’লীগের মনোনয়ন পাওয়ায় মেয়র আক্তার হোসেন ফয়সলকে নেতাকর্মীদের সংবর্ধণা

0
720

ইয়াকুব নবী ইমন নোয়াখালী: আগামী ৩০ জানুয়ারি তৃতীয় দফায় সারাদেশে ৬৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে নোয়াখালীর চৌমুহনী পৌরসভা নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় বর্তমান মেয়র আক্তার হোসেন ফয়সলকে ফুলেল সংবর্ধণা দিয়েছে দলীয় নেতাকর্মীরা। রোববার সন্ধায় মেয়র ফয়সল একটি ছাদখোলা গাড়িতে করে ঢাকা থেকে চৌমুহনী আসলে দলীয় নেতাকর্মীরা স্থানীয় জমিদারহাট বাজার হয়ে চৌমুহনী পৌরসভায় পৌঁছানো পর্যন্ত পথে পথে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে শ্লোগান ও ফুল দিয়ে সংবর্ধণা জানান।

Advertisement

এর আগে শনিবার আওয়ামীলীগের নির্বাচনী কমিটির সভায় জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩য় দফার পৌর নির্বাচনের জন্য দেশের ৬৪টি পৌরসভার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। এতে চৌমুহনী পৌরসভায় টানা তৃতীয় বারের মতো আওয়ামীলীগের মনোনয়ন পান আক্তার হোসেন ফয়সল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here