চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুস ছোবহান ভূঁইয়া হাসান কে মনোনয়নের জন্য উপজেলা আওয়ামীলীগের সুপারিশ

0
1426

স্টাফ রিপোর্টার: চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুস ছোবহান ভূঁইয়া হাসানকে দলীয় মনোনয়নের সুপারিশ করা হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলৗগের বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সকল সদস্য, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করে উপজেলা আওয়ামীলীগ।

Advertisement

গত ২৮ জানুয়ারী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুল হক এমপির উপস্থিতিতে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফুডপ্যালেস হোটেলে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সরাসরি আওয়ামীলগের সকল নেতৃবৃন্দের উন্মোক্ত আলোচনার মাধ্যমে মতামত গ্রহন করার পর গতকাল ৩ ফেব্রুয়ারী রবিবার চেয়ারম্যান হিসাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া হাসানের নাম দলীয় মনোনয়নের জন্য পাঠানোর জন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগে সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট তার রাজনৈতিক কার্যালয়ে প্রেরণ করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here