চৌদ্দগ্রামের কাশি নগর ইউপির দেড় কোটি টাকার খসড়া বাজেট ঘোষণা

277

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 4148

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (4148, 'post_views_count', '0')

0

জনতার সম্মুখে কুমিল্লার চৌদ্দ গ্রামের কাশিনগর ইউপির ২০১৭-১৮ অর্থ বছরের ১ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৯’শ ৩৬ টাকার খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে ইউপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মোশারেফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণলায়ের কুমিল্লা জেলার উপ-পরিচালক মোঃ গোলামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকতা সাঈদুর রহমান, কাশিনগর ইউনিয়ন আ’লীগ সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুল আলম মাসুদ, ইউপি সচিব আবদুর রব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাজেটে আয়ের খাত হিসেবে কর আদায়, লাইসেন্স প্রদান-নবায়ন ও ইজারা খাতে ১২ লাখ ৭৬ হাজার ২’শ টাকা। সংস্থাপন, স্থাবর, সরকারি অনুদান ও এলজি এসপি সহ বিভিন্ন সরকারি বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৪১ হাজার ৭’শ ৩৬ টাকা। অপরদিকে বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান উল্লেখ করা হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here