চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

0
953

এস এম আওলাদ হোসেন‍ঃ লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম জেহাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আজো উত্তাল ছিল বশিকপুর। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে এখনো জনমনে রয়েছে তীব্র ক্ষোভ। এদিকে নন্দীগ্রাম বদরপুর উচ্চ বিদ্যালয়েরর কো- সদস্য ও ইউপি চেয়ারম্যানের উপর নগ্ন হামলার প্রতিবাদে বুধবার সকালে নন্দীগ্রাম বদরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও মানববন্ধন করেছে। পাঁচ শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের সামনে রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় ইউপি সদস্যসহ আরো অনেকে। এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আল হাবিব, সহকারি প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন চৌধুরী, ইউপি সদস্য মোঃ রুহুল আমিন, নাগেরহাট মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আলমগীর হোসেন।

Advertisement

মানববন্ধনে বক্তারা ইউপি চেয়ারম্যানের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের জোর দাবী জানান। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা সিদ্দিক বাজারে অজ্ঞাত সন্ত্রাসীর ছোঁড়া গুলিতে বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম জেহাদি গুলিবিদ্ধ হন। এরপর থেকে দোষীদের বিচারের দাবীতে পোদ্দারবাজার ব্যবস্থাপনা কমিটি, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনগুলো প্রতিবাদসভাসহ নানা কর্মসূচী পালন করছে ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here