চেয়ারম্যানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 22659

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (22659, 'post_views_count', '0')

0

এস এম আওলাদ হোসেন‍ঃ গত ২৯ মে ঢাকায় লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম জেহাদি সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন। ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ত্রাসীরা রয়েছে ধরা-ছোঁয়ার বাহিরে। এখনো প্রশাসন গ্রেফতার করতে পারেনি কাউকে। এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে বশিকপুর ইউনিয়নের বিরাহিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মানববন্ধন করেছে। শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন করে চেয়ারম্যানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক অতুল চন্দ্র দাস, সহকারি প্রধান শিক্ষক মোঃ মাইন উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আমির হোসেন, ইউপি উদ্যোক্তা রেজাউল করিম পলাশসহ আরো অনেকে।

Advertisement

প্রতিবাদ সভায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আমির হোসেন ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক অতুল চন্দ্র দাস- ইউপি চেয়ারম্যানের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের জোর দাবী জানান। মানববন্ধন শেষে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী একটি প্রতিবাদ মিছিল বের করে দত্তপাড়া-পোদ্দারবাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে মিলিত হয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দোষীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচী পালন করার হুঁশিয়ারি দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here