চুনারুঘাটে নব নির্বাচিত বাজার পরিচালনা কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 12715

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (12715, 'post_views_count', '0')

0

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা সেচ্ছা-সেবকলীগের সাধারণ সম্পাদক ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু বলেছেন, ব্যবসায়ীদের সমাজের কল্যাণকর কাজে মনোনিবেশ করতে হবে।

Advertisement

 

সততার সাথে ব্যবসা করেও মানুষের উপকার করা যায়। ব্যবসায়ীদের উপর দেশের উন্নয়ন অগ্রগতি নির্ভর করে। দেশ উন্নত হলেই প্রতিটি নাগরিক উন্নত সুবিধা ভোগ করবে। তাই সবার উচিত ব্যক্তিস্বার্থ চিন্তা না করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজা, বাজার পরিচালনা কমিটির নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা মেম্বার সমিতির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ দুলাল ভূইয়ার সভাপতিত্বে শপথগ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাজার নির্বাচন কমিশন হাফিজুর রহমান বাবুল। জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও নব নির্বাচিত বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আমুরোড বাজার সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান আজাদ, প্রধান নির্বাচন কমিশন মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম তালুকদার, নির্বাচন কমিশন মোঃ নুরুল ইসলাম বাবুল, এডভোকেট আহাদ আলী মীর, ইসমাইল হোসেন আলতা, কুতুবুর রহমান তালুকদার ও আমুরোড বাজার ব্যবসায়ী ফরিদ আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সনজু চৌধুরী রাজার বাজার বাজার পরিচালনা কমিটির ৪ জন নির্বাচিত প্রতিনিধিকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। কমিটির নির্বাচিত প্রতিনিধিরা হলেন, মিরাশী ইউপির সাবেক চেয়ারম্যান ও বর্তমান বাজার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমেদ ও কোষাধ্যক্ষ এম আহমদ আলী মীর। রাজার বাজার, বাজার পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও কোষাধ্যক্ষ জানিয়েছেন, এ বাজারের বিরাজমান সমস্যা নিরসন করে মাদক ও অপরাধমুক্ত বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। শপথ গ্রহন সভার এক পর্যায়ে এসে উপস্থিত হন সাবেক প্রয়াত সমাজ কল্যাণমন্ত্রী পুত্র মোঃ নিজামুল হক রানা। তিনি আগামী নির্বাচনে চুনারুঘাট-মাধবপুর আসনে নৌকা মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করার আশাবাদী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here