চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 33468

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (33468, 'post_views_count', '0')

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রের একটি ব্লক অপসারণ করা হয়েছে। আজ সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।

Advertisement

 

এছাড়া তার হার্ট অ্যাটাক হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আজ রবিবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৭টার দিকে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে এনে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আলী আহসান বলেছেন, ওবায়দুল কাদেরের রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও এখনও তাকে শঙ্কামুক্ত বলা যাবে না। অধ্যাপক কনক কান্তি এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ওনার মেইন আর্টারিতে ব্লক ছিল, সেটা সরিয়ে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে, তারপর বলা যাবে বাইপাস সার্জারি করা দরকার হবে কি না।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here