চবিতে আন্তর্জাতিক সেমিনারে ড. সেলিম

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28434

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28434, 'post_views_count', '0')

0

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত “রি-থিংকিং ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক সেশনের চেয়ারম্যান হিসেবে পরিচালনা ও বক্তব্য প্রদান করেন। পরে তিনি অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। সম্মেলনে স্থানীয় ও আন্তর্জাতিক গবেষক, শিক্ষক ও উন্নয়ন পেশাজীবিগণ অংশগ্রহণ করেন।

Advertisement

ড. সেলিম তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানসমূহ হচ্ছে শক্তিশালী স্তম্ভ। সীমিত ব্যয়ে আর্থিক সেবা প্রদানের মাধ্যমেই গরীব ও প্রান্তিক মানুষের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। অন্যান্য ব্যাংকিং সেবার পাশাপাশি যাকাত, ওয়াকফ, কর্যে হাসানা ও সাদাকাহ্র প্রয়োগ ও ব্যবহারের মাধ্যমে সম্পদ পুণর্বন্টনে ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তির ভূমিকা তিনি উল্লেখ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here