চতুর্থ শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 51802

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (51802, 'post_views_count', '0')

0

মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে চতুর্থ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সালাউদ্দিন মাদবর (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মাদবরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতার সালাউদ্দিন মাদবর মানিকগঞ্জের শিবালয় থানার সোবাহান মাদবরের ছেলে। তিনি মাদবরচরের খাড়াকান্দি গ্রামে ভিকটিমের বাড়ির পাশে ভাড়া থেকে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ জুলাই ওই মাদরাসাছাত্রীকে ফুঁসলিয়ে বসতঘরে নিয়ে ধর্ষণ করেন সালাউদ্দিন মাদবর। মেয়েটি ভয় ও লজ্জায় বিষয়টি গোপন রাখে। পরে ১৫ জুলাই ও ২৯ জুলাই একইভাবে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন সালাউদ্দিন মাদবর। এর কিছুদিন পর মেয়েটি তার পরিবারের কাছে ধর্ষণের কথা বলে দেয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মেয়েটির নানী বাদী হয়ে শিবচর থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে বুধবার সকালে শিবচর উপজেলার মাদবরচর থেকে অভিযুক্ত সালাউদ্দিন মাদবরকে গ্রেফতার করে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ অভিযুক্ত সালাউদ্দিন মাদবরকে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে তিনি ওই মাদরাসাছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here