ঘাতক স্ত্রীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 36165

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (36165, 'post_views_count', '0')

0

সদর উপজেলা চরমোনাই ইউনিয়নে বাসিন্দা দলিল লেখক রিয়াজুল করিমের খুনি মাসুম দফাদারকে দ্রুত গ্রেফতার ও কারাগারে থাকা ঘাতক স্ত্রী লিজার ফাঁসির দাবিতে বুধবার বেলা ১১টার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

Advertisement

 

চরমোনাই ইউনিয়নবাসী ও সর্বস্তরের জনগনের ব্যানারে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফনি মির্জার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-নিহত রিয়াজের বড় ভাই মনিরুল ইসলাম, বোন জাহেদা বেগম, ইউপি সদস্য জুয়েল মাহমুদ, আতিকুর রহমান, আমিুল ইসলাম মাসুম, মাইনুল ইসলাম রুবেল, নিহতের মামাতো ভাই আব্বার মুবিন প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে পলাতক খুনি মাসুমকে গ্রেফতারসহ কারাগারে থাকা ঘাতক স্ত্রী লিজার ফাঁসির দাবি করেন। এরপূর্বে চরমোনাই ইউনিয়ন থেকে কয়েকশ’ নারী-পুরুষ কীর্তনখোলা নদী পার হয়ে নগরীতে প্রবেশ করে বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঘাতক স্ত্রী লিজা তার পরকীয়া প্রেমিক মাসুম দফাদারকে নিয়ে ঘুমন্ত অবস্থায় রিয়াজকে জবাই করে হত্যা করে। পুলিশ রিয়াজের স্ত্রী লিজাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করলেও ঘাতক মাসুম পলাতক রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here