ঘরমুখো যাত্রীদের বিদায় জানাতে বিমানবন্দর স্টেশনে রেলমন্ত্রী মুজিবুল হক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 22901

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (22901, 'post_views_count', '0')

0

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঘর ফেরত মানুষদের শুভেচ্ছা জানাতে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি ১৫ জুন শুক্রবার দুপুরে বিমানবন্দর রেলওয়ে স্টেশন গিয়েছেন। ঈদে ঢাকা থেকে ঘর ফেরত মানুষদের স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান এবং হাতমিলেয়ে কথা বলেন। প্রায় ২ ঘন্টা স্টেশনে অবস্থান কালে মন্ত্রী মোহনগঞ্জ এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, রাজশাহী এক্সপ্রেস ও সুবণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মন্ত্রী যাত্রীদের উদ্দেশ্যে বলেন আওয়ামীলীগ ক্ষমতায় এলেই জনগণের উন্নয়ন হয় অন্যেরা এলে দেশের সম্পদ লুটপাট হয় আর দেশের মানুষ সরকারী সুবিদা বঞ্চিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ আবারো দেশ পরিচালনার দায়িত্ব পাবেন তাই দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।

Advertisement

 

তিনি রেলের সেবার মান বৃদ্ধিপেয়েছে উল্লেখ করে বলেন, অগে ট্রেনের টিকেট কালোবাজারীতে চলে যেতে সাধারণ মানুষ টিকেট পেতোনা এখন আমরা সকলকে সমান ভাবে টিকেট দিতে পারি কেউ হতাশ হয়না। রেলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা আর কোন সরকারের আমলে হয়নি। ‘আপনারা আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, যাতে আগামীতে আরও উন্নত সেবা দিতে পারেন। আর এর সুযোগ-সুবিধা আপনারা ভোগ করতে পারেন’ স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মোঃ মুজিবুল হক বলেন, ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যর এখন পর্যন্ত প্রতিটি ট্রেন সঠিক সময়ে ছেড়ে গেছে। ট্রেন যাত্রায় এখন কোনো ভোগান্তি নেই। আগামী বছরে আরও উন্নত সেবা পাবেন যাত্রীরা। কোনো টিকিট সঙ্কট নেই আগামীতেও থাকবে না। এজন্য প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। যাত্রীদের ছাদে ওঠা নিয়ে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ছাদে ভ্রমণ করা কোনো আইনে নেই। কমলাপুর থেকে কোনো যাত্রী ছাদে উঠতে পারছেন না। তবে নিজ উদ্যোগে অন্য কোথা থেকে ছাদে উঠলে সেক্ষেত্রে কী করণীয় আছে? তারপরও চেষ্টা চলছে, কাউন্সিলিং করা হচ্ছে, তাদের বোঝানো হচ্ছে। মন্ত্রী বলেন,‘আমাদের লক্ষ্য জনগণের সেবা করা। আমরা যাত্রীদের নিরাপদ সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সবাই নিরাপদে ঢাকা ত্যাগ করবেন আবার নিরাপদে ঢাকায় ফিরবেন এটাই কামনা।’ এ সময় যাত্রীদের সাথে কথা বলে এবং হাত মিলিয়ে সবাইকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি। পরিদর্শন কালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) সামছুজ্জামান, রেলপথ মন্ত্রীর সহকারী একান্ত সচিব এন এ এম জসিম উদ্দীন সহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্দ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here