গেটম্যানের অবহেলা ও অসর্তকতার কারণেই এমন দুর্ঘটনা

0
654

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুছড়ে গেল এস আলম পরিবহনের এই বাসটি, এতে নিহত হন ২ জন। – ঢাকা-চট্টগ্রাম রেলপথের বারইয়ারহাট রেল ক্রসিংয়ে দায়িত্বরত গেইটম্যান আরিফের অবহেলায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। গত এক বছরে কমপক্ষে ৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে হতাহত হয়েছে অনেক মানুষ।

Advertisement

সর্বশেষ রোববার ভোরে ঢাকা থেকে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় ময়মংসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস। এতে ২ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশংকাজনক। দ্রুতগামী ট্রেনের ধাক্কায় বাসটি প্রায় ৫শ গজ দুরে নিয়ে গেছে। দুর্ঘটনার ভয়াবহতা দেখে মনে হয় হতাহত আরো বেশি হতে পারত। দেখলেই আঁতকে ওঠতে হয়। স্থানীয়রা বলেন, রেলওয়ের এ অংশে গেটম্যানের অবহেলা ও অসর্তকতার কারণেই এমন দুর্ঘটনা ঘটে। বারইয়ারহাট মৎস্য আড়তের ব্যবসায়ী দিদারুল আলম বলেন, প্রায় সময় ক্রসিংয়ের গেটম্যান ঘুমে থাকেন, তার অবহেলার কারণে এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। আজো তিনি ঘুমে ছিলেন। সিগনাল দেননি এবং গেট না ফেলায় এ দুর্ঘটনা ঘটে। মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল হোসেন জানান, এ ঘটনায় ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলওয়ের ওই ক্রসিংয়ে গিয়ে অভিযুক্ত গেটম্যান মো: আরিফকে পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত এস আলম পরিবহনের যাত্রী এক বিজিবি কর্মকর্তা জানান, বাসটি ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসে। যাত্রী ছিল ৩০ জনের মতো। চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গেটম্যানের অবহেলার কথা আমরাও শুনেছি। বাকিটা তদন্ত করে দেখা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here