গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 48489

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (48489, 'post_views_count', '0')

0

কুমিল্লার লাকসামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের (নরপাটি) দিঘীরপাড়ের একটি বাড়িতে। ১৬ ফেব্রুয়ারী (রবিবার) ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় মামলা দায়ের করলে তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেফতার করে।

Advertisement

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী বাড়ি থেকে কিছুটা দূরে ব্যবসা করেন। ব্যবসায়িক সুবিধার্থে তিনি মাঝে মধ্যে দোকানে রাত্রি যাপন করেন। শুক্রবার দিবাগত রাতে তিনি বাড়িতে না ফেরায় তার স্ত্রী রাতে পুত্র সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে একই বাড়ির দূর-সম্পর্কের ভাসুর সিরাজুল ইসলামের ছেলে মাসুদ রানা কৌশলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে। এ সময় ওই গৃহবধূর গলায় ছুরি ধরলে তিনি চিৎকার দেয়ার চেষ্টা করেন।

এক পর্যায়ে তাকে ও তার ছেলেকে খুনের ভয় দেখিয়ে টেনে-হিচড়ে ঘরের বাইরে নিয়ে ধর্ষণ করেন। প্রায় পৌনে এক ঘন্টা পর ওই গৃহবধুর ভাসুরের ছেলে জানে আলম প্রকৃতির ডাকে ঘরের বাইরে গিয়ে এ ঘটনা দেখে চিৎকার করে। এ সময় অভিযুক্ত মাসুদ রানা পালিয়ে যায়। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে।

এ বিষয়ে ওই গৃহবধূ ১৬ ফেব্রুয়ারী রবিবার লাকসাম থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে লাকসাম থানার এসআই মুহাম্মদ জাহাঙ্গীর আলম ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে ধর্ষক মাসুদ রানাকে গ্রেফতার করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here