গৃহকর্ত্রী দ্বারা গৃহকর্মী অমানুষিক নির্যাতনের শিকার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27537

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27537, 'post_views_count', '0')

0

ফেনী শহরের শহীদ শহীদুল্যাহ কায়সার সড়কে মেডিস্ক্যান হাসপাতালের পেছনে একটি বাসায় শিশু গৃহকর্মী অমানুষিক নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী লাভলী আক্তারকে গতকাল সোমবার রাতে আটক করেছে পুলিশ।

Advertisement

নির্যাতিতা মেয়েটি ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোজার পর থেকে বৃষ্টি (১২) ইতালি ভবনের ওই বাসায় গৃহকর্মীর কাজ নেয়। সে পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। গৃহকর্ত্রীর অমানুষিক নিযাতন সইতে না পেরে মেয়েটি সোমবার সকালে পালিয়ে যায়। এক ব্যক্তির সহায়তায় বিকালে শহরের মেডিনোভা হাসপাতালে চিকিৎসার জন্য এলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। মেয়েটির সারা শরীরে আঘাতের চিহ্ন। খবর পেয়ে পুলিশ বৃষ্টিকে ওই হাসপাতাল থেকে নিয়ে যায়। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, মেয়েটিকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে । পুলিশ তাৎক্ষণিক গৃহকর্ত্রী লাভলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে । লাভলী দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জহির উদ্দিনের স্ত্রী। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here