ক্লিনিকের কক্ষে তরুণীর ঝুলন্ত মরদেহ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 54970

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (54970, 'post_views_count', '0')

0

নওগাঁর পত্নীতলা উপজেলায় বেসরকারি একটি ক্লিনিক থেকে আরিফা জান্নাত মীম (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ক্লিনিকের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষের কারও খোঁজ পাওয়া যায়নি।

মীম জেলার ধামইরহাট উপজেলার মইশড় গ্রামের মিজানুর রহমানের মেয়ে। তিনি ওই ক্লিনিকে রিসিপশন বিভাগে চাকরি করতেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, রাতের কোনো এক সময় ক্লিনিকের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। বুধবার সকালে কক্ষের জানালা দিয়ে মীমের ঝুলন্ত মরদেহ দেখতে পায় ক্লিনিকের লোকজন। এরপর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়।

তিনি বলেন, ওই কক্ষের দরজা ভেতর থেকে আটকানো ছিল। সকাল ৯টার দিকে কক্ষের জানালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তবে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here