কোহলি দম্পতির প্রথম সফর দলের সঙ্গে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 13673

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (13673, 'post_views_count', '0')

0

টিম বাসে ওঠার আগে বিরাট ও আনুশকা। ছবি: ইন্ডিয়াটুডেভারতীয় দলের অধিনায়কত্বে ফিরেছেন বিরাট কোহলি। শুভ পরিণয় শেষে মি. ও মিসেস কোহলি দক্ষিণ আফ্রিকার পথে রওনা হয়েছেন। বিয়ের পর টিম ইন্ডিয়ার সঙ্গে এটি আনুশকা শর্মা কোহলির প্রথম সফর। ২৫ বছর ধরে দক্ষিণ

Advertisement

আফ্রিকার মাটিতে সিরিজ না জেতা ভারত এবার সেই অতৃপ্তি ঘোচাতে চায়। গত রাতে দলের সঙ্গেই সফর শুরু করেছেন বিরাট ও আনুশকা। কোহলির অনুপস্থিতিতে দেশের মাটিতে আরও একটি সফল সিরিজ শেষ করেছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে রোহিত শর্মার দল। তবে ভারতীয় দলের জন্য দুশ্চিন্তার খবর শিখর ধাওয়ানের ইনজুরি। পায়ের ইনজুরিতে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন এই বাঁহাতি ওপেনার। দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামী ৫ জানুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। তিন সপ্তাহ ধরে ক্রিকেট ছেড়ে দূরে রয়েছেন কোহলি। ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে দিল্লি ও মুম্বাইয়ে দুটি বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করেছেন কোহলি দম্পতি। তবে এ নিয়ে মোটেই চিন্তিত নন কোহলি। দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে ক্রিকেটের বাইরে ছিলাম। ক্রিকেটে ফিরে আসাটা একেবারেই কঠিন নয়। এটা তো আমার রক্তে মিশে রয়েছে।’ নতুন বছরের শুরুটা কেপটাউনেই কাটাবেন নবদম্পতি। তবে এক সপ্তাহ পর শুটিংয়ের কাজে ভারতে ফিরে আসার কথা রয়েছে আনুশকার।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here