কোন ষড়যন্ত্রই আমাকে সততার পথ থেকে সরাতে পারবেনা ..সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল

0
931

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ মারামারি ও বিভিন্ন ষড়যন্ত্রের কারনে পুরো এলাকায় আতংক বিরাজ করছে। দলীয় হাইকমান্ডের কথাও শুনছেনা তারা। নাসিক ৬ নং ওয়ার্ড এসও এলাকায় চলছে উত্তেজনা। এসব ঘটনার কারনে এলাকাবাসী ভয়ে কাতর হয়ে পড়েছে।

Advertisement

তবে এলাকাবাসী বলছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব হানাহানি। এদিকে নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল বলেন, আমি একজন সাধারন ব্যবসায়ী। আমার এলাকায় জনসমর্থন ও সুনাম রয়েছে। আমি নাসিক ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পরপর সুনামের সাথে ৫ বছর এলাকার উন্নয়ন ও এলাকাবাসীকে সেবা দিয়ে এসেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে ও নারায়ণগঞ্জ-০৪ আসনের জনপ্রিয় এমপি একেএম শামীম ওসমানের দেখানো পথ অনুসরন করে আদর্শের সাথে মানুষের সেবা ও রাজনীতি করে যাচ্ছি। আমার সুনাম ক্ষুন্ন করতে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা। তিনি আরো বলেন, আমাকে জড়িয়ে সোনামিয়া বাজার এলাকার গুলু মেম্বারকে নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও উদ্দেশ্যপ্রনোদিত। কোন ষড়যন্ত্রই আমাকে সততার ও নিষ্ঠার পথ থেকে সরাতে পারবেনা। ষড়যন্ত্র যত গভীর হোক না কেন সততার রাজনীতিরই জয় হবে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমার নিঃস্বার্থ রাজনীতিতে আমি বহাল থাকবো। আমার প্রতি এলাকার মানুষের বিশ^াসও অটুট থাকবে। আমি ষড়যন্ত্রকারী ও মিথ্যাবাদীদের কে ভয় পাইনা। আমার আক্ষেপ হলো, আমার বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করার জন্য নারায়ণগঞ্জ গনমানুষের নেতা ও নারায়ণগঞ্জ-০৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের হস্তক্ষেপ কামনা করছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here