কোন বাধা মানবেন না : ইশরাক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 46918

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (46918, 'post_views_count', '0')

0

জনগণের অধিকার ফেরানোর জন্য যদি জীবন দিতে হয়, তবে জীবন দিতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর দনিয়ায় বর্ণমালা স্কুলের গলিতে জনসংযোগ গিয়ে এসব কথা বলেন তিনি। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের বলতে চাই, কোন বাধা মানবেন না। কোন ভয় পাবেন না। আমার বাবা আমাকে সবসময় বলেছেন, কোন মানুষের কাছে মাথা নত করবো না।

Advertisement

আমাদেরকে মহান আল্লাহতালা বানিয়েছেন, উনাকে শুধু ভয় পাবা। আর দুনিয়াতে কোন মানুষকে ভয় পাওয়ার দরকার নাই। আমরা কারো জমিদারি মানবো না । জনগণকে সঙ্গে নিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেবো। আপনাদের অধিকারের লড়াইয়ে যদি জীবন দিতে হয় আমি জীবন দিতেও প্রস্তুত।

প্রাণপ্রিয় ঢাকা নগরীকে এ সরকারের আমলে তিলে তিলে ধ্বংস করে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা দেখাচ্ছে অনেক উন্নয়ন হয়েছে, খালি উন্নয়নের বলে জোয়ার আর জোয়ার, কিন্তু বৃষ্টি আসলে আমরা দেখছি এই এলাকা পানির জোয়ারে রাস্তাঘাট ভেসে যায়। আপনারা একটু চিন্তা করে দেখেন গত ১৩ বছরে এমন কোনো অপকর্ম নেই যা এই সরকার করে নাই।

শেয়ার মার্কেট লুট, বাংলাদেশ ব্যাংক লুটসহ, ধর্ষণ, হত্যা খুন ভোটের অধিকার হরণ, জনগণের কথা বলার অধিকার হরণ করেছে। ১৯৭১ সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছিল এই বাংলাদেশের জন্য নয়।

সরকারের সমালোচনা করে আরও বলেন, এরা এমন উন্নয়ন করে পদ্মা সেতুর একটা করে পিলার বসে আর ওটা হেডলাইন হয়। এরকম আজব উন্নয়ন আমরা দেখি নাই। একটা করে স্প্যন বসায় আর সেটা উদ্বোধন করা হয় । এই এই সেতু দিয়ে কবে যান চলাচল করবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন ইশরাক হোসেন।

৩০ জানুয়ারি ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ,আমরা জনগণের রাজনীতি করি, আমরা কোন পরিবার কেন্দ্রিক রাজনীতি করি না। জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেবো, ভোটের অধিকার আপনাদের ফিরিয়ে দেবো।

গণতন্ত্রকে মুক্ত করবো, বাংলাদেশ আবারো স্বাধীন করবো। আগামী ৩০ তারিখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনারা কোনো বাধা বিপত্তি মানবেন না আপনাদেরকে সাথে নিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আন্দোলন সূচনা করেছে, আগামী ৩০ তারিখে আপনারা ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন। বেগম খালেদা জিয়াকে মুক্ত করার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর যে আমরা সংগ্রামে রয়েছি, সেটি আমরা সম্পন্ন করব এবং আপনাদের অধিকার আপনাদের ফিরিয়ে দেবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here