কোন ফর্মুলা দিয়ে বা সংলাপের কথা বলে লাভ হবে না : নাসিম

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 25987

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (25987, 'post_views_count', '0')

0

নির্বাচন এলেই একটি মহল ষড়যন্ত্র শুরু করে বলে মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- কোন ফর্মুলা দিয়ে বা সংলাপের কথা বলে লাভ হবে না। ভারত, আমেরিকাসহ সংসদীয় গনতন্ত্রের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে।

Advertisement

দেশের জনগণ শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দেবে। নির্বাচনে অংশগ্রহন করার অধিকার সকল দলেরই আছে, কোন দল নির্বাচনে অংশ না করতে পারে। কিন্তু জ্বালাও পোড়াও করার অধিকার কারো নেই। আজ রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা সদর সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার সময় তিনি একথা বলেন। জন্মাষ্টমী অনুষ্ঠান উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের আয়োজিত ধর্মীয় সমাবেশে তিনি আরো বলেছেন- বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে। এ দেশে বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রীস্টান সহ সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিরাপদে বসবাস করে। কিন্তু একাত্তরের পরাজিত ও স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্র করে দেশের শান্তি শৃঙ্খলা নষ্টের পায়তারা করছে। সমাবেশে বিএনপিকে নির্বাচনে প্রস্তুতি নেবার আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম আরো বলেছেন কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ, জনগণ ভোটের মালিক। ভোটাররা নির্ধারণ করবে কোন দল ক্ষমতায় আসবে। কারা দেশ পরিচালনা করবে। সমাবেশে তিনি সরকার ও আওয়ামীলেিগর ছোট কাটো কিচু ভুর ত্রুটি হতে পারে উল্লেখ করে বলেছেন দেশের মমতাময়ী প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে তিনি আবারো নৌকা মার্কায় ভোট দিযে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here