কুকুরের মুখ থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

9

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 32458

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (32458, 'post_views_count', '0')

0

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের মিরেরহাট ইটভাটা সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে কুকুরের মুখ থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার হয়েছে।

Advertisement

 

শনিবার দিবাগত রাত ১২টায় একাধিক কুকুরের ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কুকুর তাড়িয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে। রবিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। স্থানীয় চৌকিদার মকবুল হোসেন জানান, রাতে একাধিক কুকুরের ডাক-চিৎকারে তার সন্দেহ হয়। তিনি সহ একাধিক লোক ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ৪/৫টি কুকুর নবজাতকের শরীরের বিভিন্ন অংশ নিয়ে ট্যানাহেচড়া করছে। তারা যাওয়ার পূর্বে নবজাতকের বাম পা খেয়ে ফেলেছে। তারা ধাওয়া করলে কুকুর ওই স্থান ত্যাগ করে। এরপর বানারীপাড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ের নবজাতকের লাশ উদ্ধার করে। অজ্ঞাত পরিচয়ের নবজাতকের লাশটি জোয়ারের পানিতে ভেসে মিরেরহাট ইটভাটা সংলগ্ন এলাকায় এসে ঠেকেছে বলে ধারনা করছেন পুলিশ। বানারীপাড়া থানার ওসি খলিলুর রহমান জানান, এ ঘটনায় শনিবার রাতেই চৌকিদার মকবুল হোসেন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। ময়নাতদন্তর জন্য লাশটি বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই শিশুর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here