কিশোরীকে ধর্ষণ এবং ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 48318

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (48318, 'post_views_count', '0')

0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ধর্ষণ এবং ভিডিও ধারণের অভিযোগে এক বখাটেকে আটক করেছে র‌্যাব-১১। অভিযুক্তের নাম কাউসার হোসেন রাফি।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Advertisement

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, অভিযুক্ত রাফি এবং ওই কিশোরী পাশাপাশি বাসায় ভাড়া থাকত। বিভিন্ন সময় রাফি কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে কিশোরী তার প্রেমে সাড়া দেয়। গত ২৩ জানুয়ারি রাফি কিশোরীকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় তার ফুফুর বাড়িতে নিয়ে যায়। সেখানে কিশোরীকে ধর্ষণ করে তা মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার ভয় দেখিয়ে কিশোরীকে অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেয়। পরবর্তীতে বিষয়টি কিশোরীর পরিবার র‌্যাবকে অবহিত করে। পরে র‌্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত রাফিকে আটক করে।

তিনি আরও জানান, আটককৃত রাফির ব্যবহৃত মোবাইলে কিশোরীকে ধর্ষণের ভিডিও পাওয়া গেছে। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে রাফি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here