কলাপাড়ায় শিশু কিশোরদের বই উৎসব

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 46371

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (46371, 'post_views_count', '0')

0

আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা: পটুয়াখালীর কলাপাড়ায় ইংরেজী নতুন বছর ২০২০ এর শুরুতেই শিশুদের মাঝে ছড়িয়ে পড়েছে নতুন বই উৎসবের আমেজ। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১জানুয়ারী (বুধবার) আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়। বুধবার সকালে মঙ্গলসুখ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।

Advertisement

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ভাইস চেয়ারম্যান মো: শফিকুল আলম বাবুল, শাহিনা পারভিন সীমা, প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মনিরুজ্জামান, বিদায়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নাসির উদ্দীন খলিফা প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবুল বাশার, মো: আল-আমিন, স্থানীয় গনমাধ্যম কর্মী সহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

একই দিন সকালে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া নেছার উদ্দীন সিনিয়র দাখিল মাদ্রাসায় পৃথক বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো: মুনিবুর রহমান সহ অন্যান্যরা। মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়,কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, উপজেলার ৭টি ভকেশনাল, ৫৮টি ইবতেদায়ী, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২৭টি মাদ্রাসা ও ১টি অষ্টম শ্রেনী সংযুক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ২০ হাজার নতুন বই বিতরন করা হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল বাশার জানান, উপজেলার ১৭৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৪৪টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৩৬ হাজার ৭৪৮ সেট সরকারী বই বিতরন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here