কলাপাড়ায় নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 61516

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (61516, 'post_views_count', '0')

0

সৈয়দ মোঃ রাসেল,(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের একদিন পর সানজিদা আক্তার (০৮) নামে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত নয়টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পশ্চিম মনসাতলী গ্রামের মালেক খলিফার মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সানজিদা ধুলাসার ইউনিয়নের চর ধূলাসার গ্রামের শিষ আলমের মেয়ে। মহিপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুওে সানজিদা তার নানা বাড়ি পূর্ব মনসাতলী গ্রাম থেকে পাশ^বর্তী পশ্চিম মনসাতলী গ্রামে খালা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভিকটিম সানজিদা আক্তারের মা মোসাঃ রাহিমা বেগম তার বোন জান্নাতি বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে পারে সানজিদা সেখানে যায় নি। অনেক খোজাখুজির পর তাকে পাওয়া যায়নি। রোববার রাতে তার লাশ পশ্চিম মনসাতলী গ্রামের মালেক খলিফার মাছের ঘেরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এটি হত্যা না দুর্ঘটনা সেটা এখনও নিশ্চিত বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়না তদন্তেদর জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here